সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্কুলের ড্রাম চুরিতে বাধা দেওয়ায় দুই শিক্ষককে পিটিয়ে আহত করেছে দুস্কৃতিকারীরা।
ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ৬০ নং পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
আহতরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ এবং সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, দুস্কৃতিকারীরা স্কুলের ড্রাম চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় শিক্ষকরা বিষয়টি দেখে ফেলেন এবং প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় দুস্কৃতিকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন দুই শিক্ষক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
এই ঘটনায় এলাকার শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যারা শিক্ষকদের গায়ে হাত তোলে, তারা মানুষ না। শিক্ষকরা জাতির বিবেক। তাদের উপর হামলা মানে পুরো জাতির উপর হামলা।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং স্কুলের নিরাপত্তা জোরদার করা হোক।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন