কুড়িগ্রামের চর রাজিবপুরে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। চর রাজিবপুর উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচির শুরুতে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অভ্যন্তরীণ ওয়ার্ড সংলগ্ন এলাকা এবং চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনা, ড্রেনের জমা পানি ও আগাছা পরিষ্কার করেন। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করতে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হয় এবং হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে ছাত্রদল নেতৃবৃন্দ জানান, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে এবং রোগীদের জন্য একটি পরিচ্ছন্ন চিকিৎসাবান্ধব পরিবেশ তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম রাজিবপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপজেলা ছাত্রদল ও চর রাজিবপুর সরকারি কলেজ ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবা নিতে আসা সাধারণ মানুষ ছাত্রদলের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন