ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

গ্রিনল্যান্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ডেনমার্কের সঙ্গে চুক্তির দাবি ট্রাম্পের

গ্রিনল্যান্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তাসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে যুক্তরাষ্ট্র ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পাবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তাঁর নির্দেশনায় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করেছে। এর উদ্দেশ্য হলো, গ্রিনল্যান্ডের প্রয়োজনীয় বিষয়গুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্র যেন দীর্ঘমেয়াদে পূর্ণ সক্ষমতা ধরে রাখতে পারে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের লিখিত অনুমতি ছাড়া কোনো মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন কিংবা সামরিক সদস্য মোতায়েন করতে পারবে না।

ট্রাম্প জানান, গ্রিনল্যান্ডের বিভিন্ন এলাকায় বড় পরিসরে মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার পরিকল্পনা দ্রুত শুরু করা হবে। এ ধরনের উপস্থিতি গড়ে তোলার জন্য সম্ভাব্য অনেক স্থান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

তবে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিটি কার্যকর করার আগে গ্রিনল্যান্ডের নুক এবং ডেনমার্কের কোপেনহেগেন—উভয় এলাকার পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, প্রস্তাবিত চুক্তিতে ডেনমার্ক রাজ্যের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পাশাপাশি গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি গ্রিনল্যান্ডের নিরাপত্তা আরও জোরদার করবে।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ডেনমার্কের সঙ্গে চুক্তির দাবি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x