ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ—ভারতের দাবি, খবরটি সঠিক নয়

ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন—সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সঠিক নয় বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টিকে ‘ফেক অ্যালার্ট’ বলে উল্লেখ করেছে। পাশাপাশি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের ক্ষতিকর পোস্টের ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

এর আগে চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেন, ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর দাবি, চিকিৎসার জন্য বিশেষ বিমানে তাকে চীনে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে চীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে দাবিটির সত্যতাও নির্ণয় করা সম্ভব হয়নি।

অন্যদিকে, ব্রিকস সম্মেলন থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা।

ব্রিকস সম্মেলন শেষে দেশে ফেরার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে রয়েছেন। এ সময় তিনি কোনো জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবেন না। তার পরিবর্তে দেশের প্রতিনিধিত্ব করবেন মন্ত্রিসভার সদস্যরা। তবে ভারত সফরের সময় নাকি দেশে ফেরার পর তিনি অসুস্থ হয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ—ভারতের দাবি, খবরটি সঠিক নয়

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x