নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সুপার, নওগাঁর দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ভাবিচা ইউনিয়নের নাকইল গ্রামের আসামিদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—নাকইল নতুনপাড়া (বোরাম) গ্রামের মৃত জয়রাম মার্ডির ছেলে জোতিন মার্ডি (২৬) এবং মৃত রুপাই সরেনের ছেলে জয়নাল সরেন (৩০)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন