শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ গতরাতে থানায় মামলা করেছেন। ওই মামলায় সংসদ সদস্য নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে কিছু নিয়ম ও আনুষ্ঠানিকতা রয়েছে। সোমবার সকাল থেকে সেসব প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ওসি বলেন, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি পাঠানো হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন এবং ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে।
রিমান্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের জানালা দিয়ে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান ভবনের লোকজন। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর সংসদ সদস্য নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
পরে মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। সোমবার কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।
সূত্র: ইত্তেফাক

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন