নওগাঁর পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই)দের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দপ্তর প্রাঙ্গণ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম। পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজ আলী।
প্রশিক্ষণ কর্মশালায় পোরশা উপজেলার বিভিন্ন হাট-বাজারে কর্মরত মাংস প্রক্রিয়াজাতকারী ও কসাইরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জবাইয়ের আগে ও পরে পশুর স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্ত উপায়ে মাংস প্রক্রিয়াজাতকরণ, সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো, মাংস সংরক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে মাংস বিক্রির আধুনিক ও স্বাস্থ্যসম্মত বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিরাপদ ও মানসম্মত মাংসের সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কসাইদের স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মাংস প্রক্রিয়াজাত ও বিক্রিতে উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বাজারে নিরাপদ ও ভেজালমুক্ত মাংস সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকল মাংস বিক্রেতাকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন