ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়া ড্রেজারের মাধ্যমে কৃষিজমির টপ সয়েল কাটার অপরাধে মো. রাজু (২২) গংকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ড্রেজার অকেজো করার পাশাপাশি অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। 

 মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ ভ্রাম্যমান আদালত  পরিচালনা করেন শাহারাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ  শামসুজ্জামান  | 

এ ছাড়া মনোহরপুর এলাকায় তিনটি ড্রেজার অকেজো করা হয়। নরিংপুর এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপও বিনষ্ট করা হয়েছে। 

অভিযানে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, কৃষি সম্পদ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x