ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ভূল্লীতে পানিতে ডুবে ৬ বছরের শিশুর করুণ মৃত্যু

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় পানিতে পড়ে ইউসুব নামে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সকালে উপজেলার শাসলা পিয়ালা এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইউসুব স্থানীয় মো. হালিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শাসলা পিয়ালা মাদ্রাসার পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশু ইউসুব। পরবর্তীতে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাদ্রাসার পাশের জলাশয়ে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, নিষ্পাপ শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ভূল্লীতে পানিতে ডুবে ৬ বছরের শিশুর করুণ মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় পানিতে পড়ে ইউসুব নামে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সকালে উপজেলার শাসলা পিয়ালা এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইউসুব স্থানীয় মো. হালিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শাসলা পিয়ালা মাদ্রাসার পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশু ইউসুব। পরবর্তীতে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাদ্রাসার পাশের জলাশয়ে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, নিষ্পাপ শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x