উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুই হতদরিদ্র ব্যক্তিকে অটোভ্যান দেওয়া হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গড়িয়া গ্রামের রফিক গোমস্তা ও পূর্ব ধামুরা গ্রামের মিলন বিশ্বাসের হাতে দুটি অটোভ্যান তুলে দেওয়া হয়।
অটোভ্যান দুটি তাঁদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে হতদরিদ্র ব্যক্তিদের স্বাবলম্বী করাই ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মূল লক্ষ্য।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন