ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

চট্টগ্রামের আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: এ্যানি

চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে জেলার আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পানিসম্পদমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে পাহাড় কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, সভায় বিশেষ গুরুত্ব দিয়ে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলের বিষয়টি আলোচনা হয়েছে। মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করবে।

শহীদউদ্দীন চৌধুরী বলেন, চট্টগ্রাম দেশের ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন, নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে আরও সুন্দরভাবে পরিচালনার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির বিশেষ সভায় সংসদ সদস্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিভিল প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের আইনশৃঙ্খলা উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: এ্যানি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x