ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

জনগণের প্রত্যাশা পূরণে মাঠে থাকবে এনসিপি - আলীকদমে নতুন কমিটির নেতৃবৃন্দ

আলীকদম এনসিপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

“জনগণের প্রত্যাশা পূরণে আমরা মাঠ পর্যায়ে থেকে কাজ করব। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।” - আলীকদমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, আলীকদম উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নতুন ২২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৩০ মিনিটের সময় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের পরামর্শক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত ২২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে রশিদ আহমদ-কে আহ্বায়ক, আলী হায়দার রাব্বি-কে সদস্য সচিব এবং মোহাম্মদ হাবীব উল্লাহ-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে আরও বলেন, আলীকদম উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি করা হবে। একইসঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দলীয় কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে তারা কাজ করবেন।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দলের সকল নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। এনসিপি আলীকদম উপজেলা শাখার নতুন এই কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জনগণের প্রত্যাশা পূরণে মাঠে থাকবে এনসিপি - আলীকদমে নতুন কমিটির নেতৃবৃন্দ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x