ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসকের মৃ/ত্যু

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মহসিন নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে চরফ্যাশন থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন।

পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মহসিন পেশায় একজন পল্লি চিকিৎসক ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসকের মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মহসিন নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে চরফ্যাশন থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন।

পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মহসিন পেশায় একজন পল্লি চিকিৎসক ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x