ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার প্রক্রিয়ায় এগিয়ে রয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। বাছাইয়ের চতুর্থ দফার অনানুষ্ঠানিক ভোটেও তিনি সর্বাধিক সমর্থন পেয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে গ্রিনস্প্যানের পক্ষে ১০টি ইতিবাচক ভোট পড়ে। বিপরীতে তিনজন তার প্রার্থিতার বিরোধিতা করেছেন এবং দুজন ভোটদাতা কোনো মতামত জানাননি।

গোপন প্রক্রিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে অল্প ব্যবধানে এগিয়ে থাকা গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রড্রিগেস-বিরকেট এবার আটটি ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

অন্য প্রার্থীদের মধ্যে তৃতীয় অবস্থানে আছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। তিনি বর্তমানে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া মহাসচিব পদে প্রার্থীদের তালিকায় রয়েছেন সেনেগালের মাকি সাল, ইকুয়েডরের ইভোনে এ-বাকি, ইকুয়েডরের মারিয়া ফের্নান্দা এস্পিনোসা এবং উগান্ডার ওলারাহ ওতুনু।

বর্তমান মহাসচিব পর্তুগালের আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তার উত্তরসূরি হওয়ার জন্য মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্রার্থীদের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x