সোমবার (২৮ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার দৃষ্টিতে যুক্তরাষ্ট্র যুদ্ধে জয়ী হতে যাচ্ছে। তিনি জানান, যেকোনোভাবেই হোক যুদ্ধটি দ্রুত শেষ হবে।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে জয় পাওয়ার পর গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ট্রাম্প।
গত কয়েকদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের অবসানে মধ্যস্থতাকারীদের তৎপরতা বেড়েছে। তবে যুদ্ধ ঠিক কবে শেষ হতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: রয়টার্স

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন