ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

শিক্ষার গুণগত মানোন্নয়নে নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসায় মা সমাবেশ

শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে নওগাঁর পোরশায় নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রায় ৩০০ জন মা ও অভিভাবক অংশ নেন। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল বাশির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি রফিকুল ইসলাম গামা ও উপাধ্যক্ষ মোঃ সাগর আলী।

এ সময় সহকারী অধ্যাপক মোঃ নাইমুল ইসলাম, সহকারী শিক্ষক (কম্পিউটার) মোঃ শরিফুল ইসলামসহ শিক্ষকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সন্তানের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্তানের চলাফেরা, বন্ধু-বান্ধব, পড়াশোনা ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও মোবাইল আসক্তি থেকে সন্তানদের দূরে রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মোঃ বাবুল আকতার। সমাবেশে শিক্ষক, সাংবাদিক ও এলাকার প্রায় ৩০০ জন মা ও অভিভাবক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শিক্ষার গুণগত মানোন্নয়নে নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসায় মা সমাবেশ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x