ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে।

অভিযানটি ধামইরহাট উপজেলার ৬ নম্বর জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি বাজার এলাকায় আলহাজ্ব আব্দুস সামাদ দেওয়ানের তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের দক্ষিণমুখী শয়নকক্ষে পরিচালনা করা হয়। এ সময় মো. আব্দুল মমিন (৩৫) এবং মো. আব্দুর রহিম ওরফে সকিন (৪৩), পিতা—মৃত ওয়াজেদ আলী, সাং—ধুরইল, থানা—ধামইরহাট, জেলা—নওগাঁকে আটক করা হয়।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে মোট ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ধামইরহাট থানায় পৃথক মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে।

অভিযানটি ধামইরহাট উপজেলার ৬ নম্বর জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি বাজার এলাকায় আলহাজ্ব আব্দুস সামাদ দেওয়ানের তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের দক্ষিণমুখী শয়নকক্ষে পরিচালনা করা হয়। এ সময় মো. আব্দুল মমিন (৩৫) এবং মো. আব্দুর রহিম ওরফে সকিন (৪৩), পিতা—মৃত ওয়াজেদ আলী, সাং—ধুরইল, থানা—ধামইরহাট, জেলা—নওগাঁকে আটক করা হয়।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে মোট ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ধামইরহাট থানায় পৃথক মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x