ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ফাঁকা বাসায় জানালার গ্রিল কেটে চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা ঘর থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি এলাকায় অবসরপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেনের (৬০) বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। বেলাল হোসেন ওই এলাকার মৃত কাজিম উদ্দীন মন্ডলের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত এএসআই বেলাল হোসেন ও তাঁর স্ত্রী কয়েক দিন আগে ঢাকায় অবস্থানরত ছেলের বাসায় বেড়াতে যান। বাসা ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা আলমারি ও ড্রয়ার ভেঙে ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে স্বামী-স্ত্রী ঢাকা থেকে বাড়িতে ফিরে এসে ঘর ও আলমারি তছনছ অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন