ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ভুল্লীতে ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাদক

ভুল্লী থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

​রবিবার (১২ অক্টোবর) ভুল্লী থানাধীন কুমারপুর ফরেস্টের ডাঙ্গা এলাকার সমারু মুদির দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ আলামিন ইসলাম (৪৪), পিতা- মৃত আনোয়ারুল ইসলাম, সাং- কুমারপুর ফরেস্টের ডাঙ্গা।

২. মোঃ সাগর আলী (৪৭), পিতা- মৃত আব্দুস সামাদ, সাং- বড় বালিয়া (শীতল সরকার পাড়া)।

উভয়ের থানা- ভুল্লী, জেলা- ঠাকুরগাঁও।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুল্লী থানা পুলিশের একটি দল উল্লেখিত স্থানে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

​ভুল্লী থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ভুল্লীতে ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x