চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিক্রির অভিযোগে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এর সরকারি চাল বিক্রি কাণ্ডে জেলার সর্ব মহল সহ ওই ইউনিয়নের জনগণের মাঝে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে | ওই ইউপি প্রশাসনিক কর্মকর্তা ( সচিব) গোলাম মোস্তফা শামীম এর বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
এ ঘটনায় চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তামির্জা ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। রোববার ১২ অক্টোবর শহরের বিপণীবাগ এলাকা থেকে ৫ টন চালসহ একটি মিনি পিকআপ জব্দ করে উপজেলা প্রশাসন। অভিযোগ উঠেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের সহায়তার জন্য বরাদ্দ করা চাল তাদের মধ্যে বি৷ তরণ না করে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেচয়া হয়। পরে চালগুলো চাঁদপুরের বাইরে নিয়ে যাওয়ার পথে প্রশাসন সেগুলো জব্দ করে। প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাল পরিবহনের বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিরোধের উদ্যোগ নেয়া হয়।
পরে হাজীগঞ্জ থেকে মিনি পিকআপটি চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় ফিরিয়ে আনা হয়। সেখানে অভিযান চালিয়ে ৫ টন চাল জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম। জব্দ করা চাল পরে চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) গোডাউনে রাখা হয়। এ ঘটনায় প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
চাল ক্রেতা হিসেবে পরিচয় দেয়া ইউনুস দাবি করেন, লক�

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন