পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতি, নানামুখী হয়রানি ও হামলার মুখোমুখি হওয়া গণমাধ্যমকর্মীদের আইনি ও সামাজিক সুরক্ষায় একটি শক্তিশালী নতুন অধ্যায়ের সূচনা হলো। সাংবাদিকদের অধিকার রক্ষা, নিরাপত্তা প্রদান এবং সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখার অঙ্গীকার নিয়ে পরিচালিত জাতীয় সংগঠন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে লাভ করেছে সরকারি নিবন্ধন (সনদ নম্বর: এস-১৫৫১২/২০২৬)। ‘সাংবাদিক সহায়তা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর অঙ্গসংগঠন হিসেবে নিবন্ধিত এই প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক ও আইনি স্বীকৃতিকে দেশের গণমাধ্যম অঙ্গনে এক বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই আইনি ভিত্তির ফলে মাঠপর্যায়ে নির্যাতিত ও নিগৃহীত সাংবাদিকদের অধিকার আদায়ে সেলের কার্যক্রম এখন থেকে আরও প্রাতিষ্ঠানিক, সুসংগঠিত ও জোরালো রূপ নেবে। পেশাগত ঝুঁকি সামলে যেন সংবাদকর্মীরা নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে পারেন, তার জন্য একটি ভীতিহীন পরিবেশ গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। যেকোনো সংকট বা দুর্বিপাকে সহকর্মীদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনে আইনি সুরক্ষা প্রদান করতে এই সেল আগামী দিনে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
এই প্রাতিষ্ঠানিক যাত্রায় কেন্দ্রীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক। এছাড়া কেন্দ্রীয় ও বিভাগীয় কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন আজীবন সদস্য ও পরিচালক জামাল উদ্দিন খান, সহকারী পরিচালক (ময়মনসিংহ বিভাগ) ও স্থায়ী সদস্য বিল্লাল হোসেন মানিক এবং পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন