ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পটুয়াখালীতে আট শিক্ষক মিলেও পাস করাতে পারেননি একমাত্র ছাত্রকে!

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তবে আটজন শিক্ষক কর্মরত থাকলেও ওই একমাত্র পরীক্ষার্থীকে পাস করাতে পারেনি প্রতিষ্ঠানটি। মানবিক বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ফলে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজটির ফলাফল শিটে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, ২০০২ সালে প্রতিষ্ঠিত মজিদবাড়িয়া কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন রাজু আহমেদ। তবে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় উত্তীর্ণ হতে পারেননি তিনি।

এদিকে কলেজটিতে আটজন শিক্ষক কর্মরত থাকলেও একমাত্র পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদানের মান, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীসংকট নিয়ে প্রশ্ন উঠেছে।

কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল বলেন, প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো এমপিওভুক্ত হয়নি প্রতিষ্ঠানটি। বর্তমানে আটজন শিক্ষক কর্মরত থাকলেও নেই নিজস্ব কোনো পাকা একাডেমিক ভবন। টিনশেড ঘরেই চলছে পাঠদান কার্যক্রম।

তিনি আরও বলেন, এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। এরই ধারাবাহিকতায় চলতি বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ওই শিক্ষার্থীও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে আট শিক্ষক মিলেও পাস করাতে পারেননি একমাত্র ছাত্রকে!

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x