মোঃ ওলিউল্লাহ বিভাগীয় প্রধান (রাজশাহী)
নাটোরের লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৪ জুলাই (২০২৬) মঙ্গলবার সন্ধ্যা ৭:৪৫ মিনিটে লালপুর থানার গৌরিপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আঃ জলিল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গৌরিপুর গ্রামের বাসিন্দা মোঃ রহম আলম (৪৬)-এর চায়ের দোকানে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তল্লাশি চালিয়ে রহম আলমের হেফাজত থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ রহম আলম গৌরিপুর গ্রামের মৃত আক্কাস আলী মন্ডলের ছেলে।
লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন