ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

নীলফামারী কিশোরগঞ্জে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে কর্মশাল ও শিশু সুরক্ষায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ

মো: তানজিল সুবহা ,নীলফামারী জেলা প্রতিনিধি :

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ করে শূন্যের কোটায় নেমে আনার প্রত্যয়ে একটি জাঁকজমক পূর্ণ সচেতনতামূলক কর্মশালা এবং শিশু সুরক্ষায় স্বাস্থ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। আরো বক্তব্য দেন,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী,সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, কিশোরগঞ্জ এপির ভারপ্রাপ্ত ম্যানেজার স্বপন কিসপট্টা প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে ইউএনও বলেন,বাল্যবিবাহ ও শিশুশ্রম সমাজের জন্য একটি বড় প্রতিবন্ধকতা। একটি শিশু যখন অল্প বয়সে বিয়ে বা শ্রমে যুক্ত হয়,তখন তার শিক্ষা,স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হয়। এ ধরনের সামাজিক সমস্যা দূর করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

তিনি আরো বলেন, প্রত্যেক শিশুকেই আজকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ গড়তে প্রত্যেক শিশুরাই তাদের জীবন গঠনের জন্য পড়ালেখার পাশাপাশি মাদক ও সামাজিক ব্যাধি বাল্যবিবাহকে না বলতে হবে। আর শিক্ষার্থীরা সচেতন হলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে। তাই বাল্যবিবাহ ও শিশু শ্রম বন্ধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এছাড়াও বক্তাগণ শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা,বাল্যবিবাহ ও শিশুশ্রমের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার প্রতি গুরুত্বারোপ করেন। পরিশেষে ৩ হাজার ৫৯০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে নানা স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।কর্মশালাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,এপির প্রোগ্রাম অফিসার জেমস মানুয়েল বৈদ্য।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নীলফামারী কিশোরগঞ্জে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে কর্মশাল ও শিশু সুরক্ষায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x