দেশব্যাপী চলমান "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬" এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ করেছেন জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
আজ ১৫ জুলাই (বুধবার) নাচোল থানা চত্বরে তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপারের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স (ঢাকা)-এর এআইজি (ডেভেলপমেন্ট) মোঃ ইব্রাহিম খলিল। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সরকারি দাপ্তরিক কার্যক্রম শেষ করে তিনি নাচোল থানার এই কর্মসূচিতে অংশ নেন এবং নিজ হাতে একটি চারা রোপণ করেন।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নাচোল থানার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণও অংশ নিয়ে থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন