ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক

নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই, ২০২৬) দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পত্নীতলা থানা পুলিশের একটি দল নজিপুর পৌরসভার ঠুকনিপাড়া এলাকায় প্রথম অভিযানটি চালায়। সেখান থেকে চক নিরখিন এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে মোঃ গোলাম মোস্তফা (৪৪) এবং পত্নীতলার শ্রী মৃনাল মহন্তের ছেলে শ্রী সুমীর মহন্ত (২৯)-কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে, অপর একটি অভিযানে উপজেলার আকবরপুর ইউনিয়ন এলাকা থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আসিব (১৯) নামের আরেক তরুণকে আটক করে পুলিশ। আটক আসিব উপজেলার শারইল গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x