ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

প্রচ্ছদ

সাতক্ষীরায় পরকীয়া সম্পর্কের অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: মোঃ আব্দুল্লাহ আল মামুন 

সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া এলাকায় পরকীয়া সম্পর্কের অভিযোগে এক যুবককে স্থানীয় জনতা আটক করেছে। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে অন্যের স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় অবস্থানকালে তাকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটককৃত যুবকের নাম আরাফাত (২৫)। সে সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চুপড়িয়া এলাকার এক প্রবাসীর স্ত্রীর সাথে আরাফাতের পরকীয়া সম্পর্ক চলে আসছিল। শনিবার রাতে আরাফাত ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়দের বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে এলাকাবাসী জড়ো হয়ে হাতেনাতে তাকে আটক করে।

খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৯ জুলাই ২০২৬

সাতক্ষীরায় পরকীয়া সম্পর্কের অভিযোগে যুবক আটক

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x