ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

প্রচ্ছদ

নুরুল হিকমাহ মডেল মাদরাসায় ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সৈয়দপুরে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট নিয়ে দিনব্যাপী "বিজ্ঞান মেলা"র আয়োজন করেছে নুরুল হিকমাহ মডেল মাদরাসা। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈজ্ঞানিক মনন বিকাশের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।

মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এ সময় তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মাদরাসার শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন। ক্ষুদে শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী প্রচেষ্টা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং তাদের ভবিষ্যতের জন্য উৎসাহ ও শুভকামনা জানান।

মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষা, বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয় এবং বিভিন্ন বাস্তবমুখী সমস্যা সমাধানের নানা মডেল প্রজেক্ট প্রদর্শন করে। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নুরুল হিকমাহ মডেল মাদরাসায় ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৈয়দপুরে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট নিয়ে দিনব্যাপী "বিজ্ঞান মেলা"র আয়োজন করেছে নুরুল হিকমাহ মডেল মাদরাসা। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈজ্ঞানিক মনন বিকাশের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।

মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এ সময় তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মাদরাসার শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন। ক্ষুদে শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী প্রচেষ্টা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং তাদের ভবিষ্যতের জন্য উৎসাহ ও শুভকামনা জানান।

মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষা, বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয় এবং বিভিন্ন বাস্তবমুখী সমস্যা সমাধানের নানা মডেল প্রজেক্ট প্রদর্শন করে। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x