ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যেও সচল গোয়াদর বন্দর ভিড়ল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ

আঞ্চলিক সমুদ্রপথে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পাকিস্তানের গভীর সমুদ্রবন্দর গোয়াদরে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে। এমন পরিস্থিতিতেই বন্দরে আরও একটি বড় ট্রানশিপমেন্ট জাহাজ সফলভাবে নোঙর করেছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে গোয়াদর বন্দরের গুরুত্ব ও গ্রহণযোগ্যতাকে নতুন করে সামনে এনেছে।

নৌ-বাণিজ্যের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সিঙ্গাপুর থেকে যাত্রা করা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি জাহান ব্রাদার্স–২’ গত শনিবার গোয়াদর বন্দরে পৌঁছায়। সরকারি তথ্য অনুযায়ী, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ বন্দরের উদ্দেশ্যে ৫৩ হাজার ৬৪ দশমিক ৬৬ টন প্রাইম স্টিল বিলেট পরিবহন করছে।

বহুজাতিক ট্রানশিপমেন্ট প্রক্রিয়ার আওতায় পণ্যগুলো প্রথমে গোয়াদর বন্দরে খালাস করে সাময়িকভাবে সংরক্ষণ করা হবে। পরে লজিস্টিকস পরিকল্পনা অনুযায়ী সেগুলো অন্য একটি জাহাজে স্থানান্তর করে নির্ধারিত গন্তব্যে পাঠানো হবে।

এ সফল কার্যক্রমের পর গোয়াদর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর-উল-হক বালোচ বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও বন্দরটির বাণিজ্যিক কার্যক্রম সচল থাকা প্রমাণ করে যে গোয়াদর একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ বাণিজ্যকেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক নৌ-বাণিজ্যের বিদ্যমান সংকটের সময়ে গোয়াদর গভীর সমুদ্রবন্দর আন্তর্জাতিক শিপিং লাইনের জন্য কার্যকর বিকল্প রুট হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক ট্রানশিপমেন্ট কার্যক্রম আরও সম্প্রসারিত হলে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে পণ্য পরিবহনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর অন্যতম প্রধান অবকাঠামো হিসেবে আরব সাগর উপকূলে গড়ে তোলা হয়েছে গোয়াদর বন্দর। বিশ্বখ্যাত শিপিং কোম্পানিগুলোর নিয়মিত আগমন বৈশ্বিক বাণিজ্যে এই বন্দরের প্রতি আস্থা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে এ অঞ্চলের নৌ-বাণিজ্যে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

উত্তেজনার মধ্যেও সচল গোয়াদর বন্দর ভিড়ল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x