ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

চলো সংসদ কর্মসূচি ঘিরে উত্তপ্ত দিল্লি ইন্টারনেট বন্ধের অভিযোগ সিজেপির

ভারতের রাজধানী দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের কয়েকটি এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার দলটি দাবি করে, বিক্ষোভ-সংক্রান্ত তথ্য ও ঘটনাপ্রবাহ সাধারণ মানুষের কাছে পৌঁছানো ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দলের দাবি অনুযায়ী, যন্তর মন্তরের কাছে হাজারো সমর্থক বিক্ষোভে অংশ নেন। এ সময় তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ঘটনাস্থল থেকে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

এক পোস্টে সিজেপি উল্লেখ করে, ঘটনাস্থল থেকে পর্যাপ্ত আপডেট দিতে না পারার কারণ হলো শহরের কিছু এলাকায় কর্তৃপক্ষ ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে।

আরেকটি পোস্টে দলটি জানায়, দিল্লির বিভিন্ন এলাকা থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার একাধিক অভিযোগ তাদের কাছে এসেছে। একই সঙ্গে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, বর্তমান পরিস্থিতিতেও সবাইকে তথ্য পৌঁছে দিতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে দিল্লিজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে যন্তর মন্তর ও পার্লামেন্ট স্ট্রিট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয়। একপর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটে।

এর আগে দিল্লি পুলিশ জানায়, ‘চলো সংসদ’ কর্মসূচির জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি এবং নিউ দিল্লি জেলায় জারি করা নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগের বিষয়ে দিল্লি পুলিশ বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চলো সংসদ কর্মসূচি ঘিরে উত্তপ্ত দিল্লি ইন্টারনেট বন্ধের অভিযোগ সিজেপির

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x