বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ায় জ্বালানির মূল্য বাড়লেও অ্যাপভিত্তিক যাত্রীভাড়া তুলনামূলক কম রাখা এবং উবারের কমিশন বেশি হওয়ায় চালকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এসব বিষয়কে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে চালকেরা বিক্ষোভ ও কর্মবিরতিও পালন করেছেন।
এক বিবৃতিতে উবার জানিয়েছে, নাইজেরিয়া ও উগান্ডায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত কেবল এই দুটি বাজারের জন্য প্রযোজ্য। আফ্রিকার অন্যান্য দেশে কোম্পানিটির ব্যবসায় এর কোনো প্রভাব পড়বে না। সাব-সাহারান আফ্রিকার বাজার নিয়ে প্রতিষ্ঠানটি এখনো আশাবাদী বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উবারের এ ঘোষণা এমন সময়ে এসেছে, যখন কোম্পানিটির প্রধান নির্বাহী দারা খোসরুশাহী বিশ্বব্যাপী কর্মীসংখ্যা ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন। এর আগে গত এক বছরে আইভরি কোস্ট ও তানজানিয়া থেকেও ব্যবসা প্রত্যাহার করেছে প্রতিষ্ঠানটি। নাইজেরিয়া ও উগান্ডা থেকে সরে যাওয়ার পর আফ্রিকায় মিশর, ঘানা, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায় কার্যক্রম পরিচালনা করবে উবার।
নাইজেরিয়ায় প্রায় ১২ বছর ধরে ব্যবসা করে আসছে উবার। দেশটির বাণিজ্যিক রাজধানী লাগোসের তীব্র যানজট বিবেচনায় ২০১৯ সালে নৌযাননির্ভর যাত্রীসেবাও চালু করেছিল কোম্পানিটি।
তবে গত এক দশকে নাইজেরিয়ার রাইড-হেইলিং বাজারে বোল্ট, ইনড্রাইভসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান প্রবেশ করেছে। পরিচালন ব্যয় বৃদ্ধি, কম ভাড়া ও কর্মপরিবেশ নিয়ে চালকদের অসন্তোষের কারণে প্রতিযোগিতামূলক এই বাজারে প্রতিষ্ঠানগুলোর ওপর চাপও বেড়েছে।
২০২৩ সালে প্রেসিডেন্ট বোলা টিনুবু ক্ষমতায় আসার পর নাইজেরিয়ায় জ্বালানি ভর্তুকি প্রত্যাহার করা হয়। এতে জ্বালানির দাম এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে জ্বালানির দামে নতুন করে চাপ সৃষ্টি হওয়ায় গাড়িচালকদের পরিচালন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, উগান্ডার সংবাদপত্র ডেইলি মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, উবারের কার্যক্রম বন্ধের ফলে রাজধানী কাম্পালার যাত্রী পরিবহন ব্যবস্থায় প্রভাব পড়তে পারে। তবে ফারাস, বোল্ট ও সেফবোদার মতো অন্যান্য রাইড-হেইলিং প্ল্যাটফর্মগুলো উবারের শূন্যস্থান পূরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উবার জানিয়েছে, কার্যক্রম বন্ধের ফলে ক্ষতিগ্রস্ত কর্মী ও চালকদের সহায়তা করা হবে। নাইজেরিয়া ও উগান্ডায় কোম্পানিটির সহায়তা কেন্দ্র আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। এই সময় সংশ্লিষ্টদের বকেয়া এবং অন্যান্য অমীমাংসিত বিষয় নিষ্পত্তিতে সহায়তা করা হবে।
সূত্র: ইত্তেফাক

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন