পোরশা (নওগাঁ), ২২ জুলাই: শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নওগাঁর পোরশা উপজেলার বালিয়াচান্দা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস, পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম এবং সম্মানিত সদস্য আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বালিয়াচান্দা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ।
সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন