ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

 মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফার সামরিক হামলা এবং লোহিত সাগরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর তেলের ট্যাংকারে হামলার ঘটনার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সর্বশেষ লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৬ ডলারে পৌঁছেছে। গত ৮ জুনের পর এটিই ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ মূল্য।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। এ সূচকে ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাম দাঁড়িয়েছে ৮৮ দশমিক ২৭ ডলারে।

এর আগে আন্তর্জাতিক বাজারের আগের লেনদেনেও ব্রেন্ট ক্রুডের মূল্য ৩ ডলারের বেশি বেড়ে ৯৪ দশমিক ৭ ডলারে স্থির হয়েছিল। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দামও প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x