ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

লোহিত সাগরে সৌদি জ্বালানিবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদের

লোহিত সাগরে সৌদি আরবের দুটি জ্বালানিবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির দাবি, ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি ট্যাংকারকে লক্ষ্য করে একই সময়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় দুটি জাহাজেই আগুন ধরে যায়।

হামলার দায় স্বীকার করে হুতিরা জানিয়েছে, ইয়েমেনের সাধারণ মানুষের ওপর দীর্ঘ ১২ বছর ধরে সৌদি আরব যে অবরোধ বজায় রেখেছে, তার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, এখন থেকে সৌদি আরবের বিরুদ্ধেও নৌ-অবরোধ কার্যকর করা হবে।

চলতি সপ্তাহেই হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দেয়। তখন তারা সতর্ক করে বলেছিল, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ বাব এল মান্দেব প্রণালি দিয়ে সৌদির কোনো জাহাজ চলাচল করলে তা হামলার মুখে পড়বে।

তবে হামলার বিষয়ে হুতিদের দাবির সঙ্গে পুরোপুরি মিল পাওয়া যায়নি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশনের (ইউকেএমটিও) তথ্যে। সংস্থাটি জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে আগুন লেগেছে। তবে ওই জাহাজের ক্রুদের হতাহত হওয়া বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি তারা।

এদিকে লোহিত সাগরে নিজেদের মালিকানাধীন ‘এনসেলিয়া’ জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, জেনারেল ট্রান্সপোর্ট অথরিটির এক কর্মকর্তার বরাতে জানা গেছে, হামলায় জাহাজটির সামনের অংশে আগুন ধরে যায়।

ওই কর্মকর্তা আরও জানান, জাহাজে থাকা সব নাবিক নিরাপদ রয়েছেন। পাশাপাশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সূত্র ও ছবি: আমার দেশ (সংগৃহীত)

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

লোহিত সাগরে সৌদি জ্বালানিবাহী ট্যাংকারে হামলার দাবি হুতিদের

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x