ইরানের বিভিন্ন এলাকায় আবারও ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে টানা ১২ দিন ধরে দেশটিতে মার্কিন হামলা অব্যাহত রয়েছে।
ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে যুক্তরাষ্ট্রের বাহিনী বুশেহরের একটি সামরিক স্থাপনায় হামলা চালায়।
ফার্স নিউজকে বুশেহরের উপ-গভর্নর জানান, এদিন তাদের এলাকায় দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর আগে স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রথম হামলা হয়।
বুশেহরের হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ খুজেস্তান প্রদেশের উপ-গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে।
এরও আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিন হামলায় দুইজন নিহত হন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার পরও সীমান্তটি খোলা রয়েছে, কারণ সেখানে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।
ওই সীমান্ত ক্রসিংয়ে নিহত দুইজনের পাশাপাশি আরও ১১ জন আহত হয়েছেন।
চলতি মাসের শুরুতে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেছিল। তবে সাম্প্রতিক হামলার পর সেই চুক্তি কার্যত ভেস্তে গেছে।
টানা ১২ দিন ধরে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পাল্টা জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান।
সূত্র: ফার্স নিউজ, তাসনিম নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন