বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং সংবিধানের আইনি বিধানের মধ্যে পার্থক্য রয়েছে। বিদ্যমান সংবিধান অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্বেচ্ছায় দলত্যাগ করলে তাঁর আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে কোনো রাজনৈতিক দল যদি একজন সদস্যকে বহিষ্কার করে, শুধু সেই কারণেই সংবিধান অনুযায়ী তাঁর সংসদ সদস্য পদ বাতিলের সুযোগ নেই।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, বিষয়টি এখন স্পিকার ও জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। স্পিকারের পক্ষ থেকে রেফারেন্স বা নির্দিষ্ট নির্দেশনাসহ কোনো চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হলে, কমিশন আইন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। আব্দুর রহমানেল মাছউদ জানান, সরকারের সঙ্গে সমন্বয় রেখে কমিশন কাজ করছে এবং আগামী অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই এ ভোট কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আবহাওয়া, দেশের শিক্ষাবোর্ডের পরীক্ষা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনায় রেখে ভোটের তারিখ নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন