ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান কালীগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

 সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। তিনি বলেন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে দলমত-নির্বিশেষে সবার মতামতকে গুরুত্ব দিতে হবে এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি সরকারি সেবা গ্রহণে জনগণের ভোগান্তি দূর করার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ পরামর্শ এবং সহযোগিতা প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে তিনি সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের তারালী ও কালীগঞ্জ ফুলতলা তিন রাস্তার মোড়ে একটি গোলচত্বর নির্মাণের দাবি জানান। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, সংখ্যালঘুদের জমি দখল প্রতিরোধ, ভূমি অফিসে অনিয়মের অভিযোগ তদন্ত এবং বাল্যবিবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বক্তারা মাদক প্রতিরোধে বৃক্ষরোপণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় জেলা প্রশাসক ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

এর আগে জেলা প্রশাসক নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামের আলোচিত দ্বৈত হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুমাইয়া পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুর রউফসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান কালীগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x