ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতাল পরিদর্শনে এমপি হাফেজ আব্দুল মুনতাকিম

জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিতে সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার বর্তমান অবস্থা, রোগীদের সেবার মান, আধুনিক চিকিৎসা সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় মাননীয় এমপি বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি চিকিৎসকদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাসেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান। পরিদর্শন শেষে এমপি হাফেজ আব্দুল মুনতাকিম হাসপাতালের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতাল পরিদর্শনে এমপি হাফেজ আব্দুল মুনতাকিম

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x