ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

৫ দফা দাবিতে সরকারি মাতামুহুরি কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

৫ দফা দাবিতে সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

সরকারি মাতামুহুরী কলেজ, লামার দুই একর জমি জবরদখলকারী, চিহ্নিত অপরাধী ও ভূমিদস্যু সুমনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের চূড়ান্ত প্রতিরোধ ও রাজপথ অবরোধের ঘোষণা দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন কলেজের শিক্ষকরা। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬ইং) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ সামনে প্রধান সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বক্তারা জানান, গত মার্চ মাস থেকে জুলাই ২০২৬ পর্যন্ত কলেজের জমি উদ্ধারের নামে আমরা কলেজ, আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ ও প্রশাসনের তামাশা দেখছি। ছাত্র-ছাত্রীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বান্দরবানের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ "সরকারি মাতামুহুরী কলেজ"-এর বুকে কুঠারাঘাত করা হয়েছে, আর আমরা তা নীরবে সহ্য করব না। ৫ দফা দাবীতে আমরা রাজপথে এসেছি। আগামী ৭২ ঘন্টার মধ্যে আমাদের ৫ দফা দাবি মেনে নিতে হবে। দাবি সমূহ - 

১. অবিলম্বে উচ্ছেদ ও দখলমুক্ত: আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারি মাতামুহুরী কলেজের জবরদখলকৃত দুই একর জমি থেকে কুখ্যাত দখলদার সুমনকে লাথি মেরে উচ্ছেদ করতে হবে এবং জমি কলেজের নিয়ন্ত্রণে বুঝিয়ে দিতে হবে।

২. ভূমিদস্যুর গ্রেফতার: UNO, লামা কর্তৃক বাদী হয়ে চাঁদাবাজ ও ভূমিদস্যু মোঃ সুমনকে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে অবিলম্বে গ্রেফতার করে জেলের ভাত খাওয়াতে হবে।

৩. স্থায়ী দেয়াল নির্মাণ: উদ্ধারকৃত ভূমিতে অবিলম্বে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ করে পূর্বের ন্যায় কলেজের লোগো সংবলিত

সাইনবোর্ড ঝোলাতে হবে।

৪. হুমকিদাতাদের শাস্তিমূলক ব্যবস্থা: এই আন্দোলনের বিরুদ্ধে যেসব মাফিয়া ও দালালেরা সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিবে,

তাদের চিহ্নিত করে কড়া শাস্তি দিতে হবে। কলেজের বিপক্ষে দখলদারের ভিত্তিহীন হয়রানিমূলক কাউন্টার মামলা খারিজের

ব্যবস্থা করতে হবে।

৫. ওসি, লামা থানাকে শিক্ষার্থীদের সামনে জবাবদিহিতা: দখলকালীন সমযে কলেজ কর্তৃপক্ষ লামা থানায় অভিযোগ দাযের

করলেও দখল কার্যক্রম নিবৃত্ত করতে ব্যর্থ হওয়ায় ওসি, লামা থানাকে শিক্ষার্থীদের সামনে জবাবদিহিতা করতে হবে। 

তারা আরো বলেন, আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী ২৬শে জুলাই, ২০২৬ তারিখের মধ্যে যদি এই ভূমিদস্যু সুমনকে উচ্ছেদ করে কলেজের জমি বুঝিয়ে দেওয়া না হয়, তবে পুরো লামা উপজেলাকে অচল করে দেওয়া হবে। আমরা কোনো রাজনৈতিক দলের ভরসায় আসিনি, আমরা সাধারণ শিক্ষার্থীরাই নিম্নলিখিত চরম ও কঠোর কর্মসূচি বাস্তবায়ন করতে বাধ্য হব:

দাবি আদায় না হলে-  কলেজে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হবে। কোনো ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা বা প্রশাসনিক কাজ চলতে দেওয়া হবে না।

 দখল উদ্ধার না হওয়া পর্যন্ত দখল উদ্ধারের ব্যর্থতার দায়ে কলেজ অধ্যক্ষকে তার বাসভবনে অবরুদ্ধ করা হবে ও অধ্যাপকগণকে অফিসে ঢুকতে দেয়া হবে না। 

 লামা-চকরিয়া প্রধান সড়কসহ উপজেলার সকল প্রবেশপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে চাকা বন্ধ করে দেওয়া হবে।

প্রশাসনের কার্যালয় ঘেরাও করে আমরণ অনশনে বসব। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী এক ফোঁটা পানিও মুখে নেবে না।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

৫ দফা দাবিতে সরকারি মাতামুহুরি কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x