পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাদকবিরোধী সচেতনতা বাড়াতে "Healthy Minds for a Brighter Tomorrow" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)। এর আগে সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মাদকবিরোধী র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ও রিসোর্স স্পিকার ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, তরুণ ও যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। কিন্তু দুঃখজনকভাবে যুবসমাজের একটি অংশ মাদকের মরণনেশায় আক্রান্ত হচ্ছে। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার এবং মাদককে ‘না’ বলার আহ্বান জানান।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের অন্যতম বড় সমস্যা মাদক। যুব ও ছাত্রসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারলে দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব হবে, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের মাদকবিরোধী অবস্থান গ্রহণের আহ্বান জানান।
পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, দেশে প্রতিবছর মাদকের ভয়াবহতা বাড়ছে এবং এর প্রধান শিকার হচ্ছে তরুণরা। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আলী হায়দার রাসেল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, শিক্ষার্থী রইসুর রহমান রশীদ ও প্রত্যাশা মজুমদার।
সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন