ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

চিনারী বাজারে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়, চরম ভোগান্তিতে গ্রাহকরা

আলীকদম উপজেলার চিনারী বাজার এলাকায় অবস্থিত একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের দীর্ঘদিনের সেবা বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকরা। এলাকাবাসীর অভিযোগ, টাওয়ারটি প্রায়ই নেটওয়ার্ক সমস্যায় ভোগে। সম্প্রতি চলতি মাসের শুরুতে টানা প্রায় ১০ দিন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা কার্যত অচল ছিল।

এতে শত শত গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে না পারলেও তাদের কেনা ডাটা প্যাকের মেয়াদ শেষ হয়ে যায়। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি যোগাযোগ, অনলাইন শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং জরুরি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় তারা চরম হতাশ। তারা সংশ্লিষ্ট মোবাইল অপারেটর ও টাওয়ার রক্ষণাবেক্ষণকারী কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যার সমাধান এবং নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চিনারী বাজারে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়, চরম ভোগান্তিতে গ্রাহকরা

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

আলীকদম উপজেলার চিনারী বাজার এলাকায় অবস্থিত একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের দীর্ঘদিনের সেবা বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকরা। এলাকাবাসীর অভিযোগ, টাওয়ারটি প্রায়ই নেটওয়ার্ক সমস্যায় ভোগে। সম্প্রতি চলতি মাসের শুরুতে টানা প্রায় ১০ দিন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা কার্যত অচল ছিল।

এতে শত শত গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে না পারলেও তাদের কেনা ডাটা প্যাকের মেয়াদ শেষ হয়ে যায়। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি যোগাযোগ, অনলাইন শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং জরুরি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় তারা চরম হতাশ। তারা সংশ্লিষ্ট মোবাইল অপারেটর ও টাওয়ার রক্ষণাবেক্ষণকারী কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যার সমাধান এবং নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x