নওগাঁর পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় মহাদেবপুর থানার পৃথক তিনটি অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৯৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণ জাওয়া (ওয়াশ), মাদক বিক্রির ১৩ হাজার ৩০০ টাকা এবং ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মহাদেবপুর থানাধীন মাতাজিহাট পুলিশ তদন্তকেন্দ্রের একটি অভিযানে রাইগা ইউনিয়নের আতুরা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শহীদ (৩৮), পিতা মোহাম্মদ আলী, সাং আতুরা, থানা মহাদেবপুর, জেলা নওগাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মো. রানা (৩০), পিতা মো. সাইফুল, সাং করজবাড়ি, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ পালিয়ে যায়। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
অপর এক অভিযানে মহাদেবপুর থানাধীন উত্তরগ্রাম দোহালী গ্রামের শাখারীপাড়ায় পলাতক আসামি সাধন চন্দ্র মন্ডল (৩৬) ও তার স্ত্রী শ্যামলী রানী (৩২)-এর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৯৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণ জাওয়া (ওয়াশ) এবং মাদক বিক্রির ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এ ছাড়া মহাদেবপুর থানার আরেক অভিযানে কুঞ্জবন এলাকা থেকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ নাহিদ মিয়া (২২), পিতা মো. মুরাদ জামান, সাং কুঞ্জবন, থানা মহাদেবপুর, জেলা নওগাঁকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন