ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের ৮ মামলার আসামি খোকন গ্রেপ্তার

নওগাঁ পৌরসভার সুলতানপুর জেলেপাড়া মহল্লায় বিশেষ অভিযান চালিয়ে মো. খোকন আহম্মেদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোকন আহম্মেদ নওগাঁ সদর উপজেলার সুলতানপুর (স্কুলপাড়া) এলাকার গোলাম রাব্বানীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, খোকন আহম্মেদের বিরুদ্ধে অস্ত্র আইন, মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ৮টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সুলতানপুর এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের ৮ মামলার আসামি খোকন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

নওগাঁ পৌরসভার সুলতানপুর জেলেপাড়া মহল্লায় বিশেষ অভিযান চালিয়ে মো. খোকন আহম্মেদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোকন আহম্মেদ নওগাঁ সদর উপজেলার সুলতানপুর (স্কুলপাড়া) এলাকার গোলাম রাব্বানীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, খোকন আহম্মেদের বিরুদ্ধে অস্ত্র আইন, মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ৮টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সুলতানপুর এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x