দেশের সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি ও রোবোটিক্স খাতের সম্ভাবনা কাজে লাগানো, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে এ আয়োজনের উদ্বোধন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটে অংশ নিচ্ছেন নীতিনির্ধারক, প্রযুক্তি উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, বিনিয়োগকারী এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা।
দুই দিনব্যাপী এই সামিটে প্রযুক্তি খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে ১১টি প্লেনারি সেশন এবং সাতটি কৌশলগত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রযুক্তি প্রদর্শনীতে অত্যাধুনিক বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন অংশগ্রহণকারীরা।
এ আয়োজনে আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞদের পাশাপাশি গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। এছাড়া টেক্সাস ইনস্ট্রুমেন্টসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সামিটের অংশ হিসেবে ‘বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬’ আয়োজন করা হয়েছে। সেখানে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত ৩৫টি স্টলে সেমিকন্ডাক্টর, এআই, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক খাতের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এই সামিট দেশের তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি সেমিকন্ডাক্টর এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।
সূত্র: দৈনিক ইনকিলাব।
ছবি: দৈনিক ইনকিলাব থেকে সংগৃহীত।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন