ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

মাতুয়াইলে প্রকাশ্যে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, হাসপাতালে চিকিৎসাধীন

রাজধানীর মাতুয়াইল এলাকায় প্রকাশ্যে শামসুদ্দিন খান ওরফে কালাম নামে এক বিএনপি নেতার ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শামীমবাগ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের ৬৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক।

পরিবারের দাবি, রাকিব হোসেন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে কালামের ওপর হামলা চালিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন এবং কিছুদিন আগে জামিনে মুক্তি পান।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মাতুয়াইল মেডিকেল রোডের শামীমবাগ এলাকায় বসবাস করেন কালাম। শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর দুপুর ১২টার দিকে শামীমবাগ কালভার্টের দক্ষিণ পাশে রাকিবসহ তিনজন তার পথরোধ করেন। পরে রাকিব তার পিঠে ছুরিকাঘাত করে সহযোগীদের নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে গুরুতর আহত অবস্থায় কালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে ছুরিটি অপসারণ করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালামের স্ত্রী শামসুন নাহার জানান, তার স্বামী আবাসন নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত। তার অভিযোগ, এর আগেও রাকিবের নেতৃত্বে একদল ব্যক্তি চাঁদার দাবিতে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছিল।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব কুমার বাড়ৈ বলেন, অভিযুক্ত রাকিবের বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন এবং পরে জামিনে মুক্তি পান।

তিনি আরও জানান, স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করে কালাম সালিস বৈঠকের মাধ্যমে রাকিবের বিচার করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেই ঘটনার জের ধরে ক্ষুব্ধ হয়ে রাকিব এ হামলা চালিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

কদমতলী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি হামলার পেছনে পূর্ববিরোধ, চাঁদাবাজি বা অন্য কোনো স্থানীয় বিরোধ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: দৈনিক ইনকিলাব।
ছবি: দৈনিক ইনকিলাব থেকে সংগৃহীত।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

মাতুয়াইলে প্রকাশ্যে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, হাসপাতালে চিকিৎসাধীন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x