ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

জাতীয় সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর  তেজগাঁওয়ে অবস্থিত নভোথিয়েটারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’। শনিবার (২৫ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সামিটে পৌঁছালে প্রধানমন্ত্রীকে আয়োজক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা স্বাগত জানান। পরে তিনি উদ্বোধনী ঘোষণা দেন এবং দেশের প্রযুক্তি খাতের উন্নয়ন, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকদের মতে, বৈশ্বিক সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশীয় প্রযুক্তি খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

দুই দিনের এ সামিটে দেশ-বিদেশের প্রযুক্তিবিদ, গবেষক, প্রকৌশলী, শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, দক্ষ জনবল তৈরি, গবেষণা, উদ্ভাবন, শিল্পখাতে বিনিয়োগ এবং ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের আয়োজন দেশের প্রযুক্তি শিল্পের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: বাসস

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

জাতীয় সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x