ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

নবাবগঞ্জে সরকারি রাস্তা নির্মাণকাজে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক দুর্নীতি পোস্ট-এর সম্পাদক ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো)-এর মহাসচিব সাংবাদিক ফয়সাল হাওলাদার-এর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হয়রানির উদ্দেশ্যে ধারাবাহিকভাবে মামলা দেওয়া হচ্ছে। তাদের ভাষ্য, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।

বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানো গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা সাংবাদিক ফয়সাল হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত নেতারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন কিংবা আইনি হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক সমাজে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এ ধরনের মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

উল্লেখ্য, নবাবগঞ্জে সরকারি রাস্তা নির্মাণকাজে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ নিয়ে প্রকাশিত একটি সংবাদের পর সাংবাদিক ফয়সাল হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এর প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

আয়োজক: বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x