ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

সাভারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, আহত ৫

সাভারের হেমায়েতপুরে রঙ মিশানোর একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ সময় কেমিক্যাল গুদামে একাধিক বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চার সদস্যসহ মোট পাঁচজন আহত হন।

রোববার (২৬ জুলাই) ভোররাতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সময় অভিযান চালিয়ে সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, বৈদ্যুতিক মিটার থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, কারখানায় আগুন লাগার পর স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন নেভানোর সময় কেমিক্যাল গুদামে ঘন ঘন বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক ও টিম লিডার মনোয়ার হোসেন আহত হন। একই ঘটনায় স্থানীয় বাসিন্দা মশিউর রহমানও আহত হন।

গুরুতর আহত মশিউর রহমানকে (৪০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ১টা থেকে টানা সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, কেমিক্যাল গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুনের সময় একাধিক বিস্ফোরণ ঘটে। এতে চারজন ফায়ার ফাইটার আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহত স্থানীয় বাসিন্দা মশিউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক
ছবি: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

সাভারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, আহত ৫

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x