ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

কসবায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কসবা উপজেলার কুটি চৌমুহনী থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দিগন্ত এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় হঠাৎ একটি চাকা পাংচার হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে চালক বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দৈনিক ইনকিলাব
ছবি: দৈনিক ইনকিলাব

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৬ জুলাই ২০২৬

কসবায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, আহত অন্তত ২০

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x