সাবেক আইনমন্ত্রী ও মুক্তিযুদ্ধের বীর উত্তম খেতাবপ্রাপ্ত ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আদালতের এই আদেশের পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দলে পুনরায় সক্রিয়ভাবে ফেরানোর দাবিও জানিয়েছেন।
২০২৪ সালে গ্রেফতার ও "জোর করে" আওয়ামী লীগে যোগদানের অভিযোগ
রাজনৈতিক মহল বলছে, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করে।
দলীয় নেতাকর্মীদের অভিযোগ, গ্রেফতারের পর তাকে চাপ দিয়ে আওয়ামী লীগে যোগদান করানো হয় এবং এমপি পদে নির্বাচন করতে বাধ্য করা হয়।
এই ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা তাকে "রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার" হিসেবে উল্লেখ করেন।
আবার অনেকে তাকে গাদ্দার ও মীরজাফর বলেও উপাদি দিয়েছেন, অনেকের ভাষ্য মতে সে দলের দুর্দিনে নেতাকর্মীদের সাথে বিশ্বাস ঘাতকতা করে আওয়ামী লীগে যোগদান করেন, অনেকেই বিষয়টি মেনে নিতে পারছেন নাহ।
ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম: জীবনী ও কৃতিত্ব
-মুক্তিযুদ্ধ ও "বীর উত্তম" খেতাব-
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ৯ নম্বর সেক্টরের অধীনে সম্মুখ যুদ্ধে অংশ নেন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাহসী ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব "বীর উত্তম" এ ভূষিত করে।
- আইন পেশায় দীর্ঘ পথচলা-
তিনি যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে যোগ দেন। সাংবিধানিক ও মানবাধিকার বিষয়ক বহু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন।
-রাজনৈতিক ক্যারিয়ার ও মন্ত্রীত্ব-
বিএনপি সরকারের সময়েও তিনি "আইনমন্ত্রী" হিসেবে দায়িত্ব পালন করেন।
সংসদ সদস্য: তিনি ঝালকাঠি-১ আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দলের দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের আইনি সহায়তা ও রাজপথের আন্দোলনে তার ভূমিকা ছিল আলোচিত।
-সামাজিক অবদান-
আইনজীবী হিসেবে তিনি অনেক গরিব ও অসহায় মানুষের পাশে বিনা ফিতে দাঁড়িয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার বক্তব্য সবসময় দৃঢ় ছিল।
আইনজীবীরা জানান, জামিন পেলেও তার বিরুদ্ধে থাকা মামলা চলমান থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জামিন বিএনপির জন্য ইতিবাচক বার্তা। ২০২৪ সালের ঘটনার পর নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, জামিনের মাধ্যমে তার অবসান হতে পারে।
এখন নেতাকর্মীদের একটাই দাবি - "দলের এই পরীক্ষিত সৈনিককে পুনরায় সক্রিয় করা হোক।"

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন